প্রকাশিত: Sun, Feb 4, 2024 6:22 AM
আপডেট: Sat, Jun 13, 2026 5:14 AM

[১]তিনদিনের সফরে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি

আর হাসান: [২] রাঙামাটির জেলা প্রশাসক বরাবর রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানিয়ে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০ ফেব্রুয়ারি সাজেক সফরে যাবেন। সেখানে তিনি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। এ বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

[৩] এর আগে গত বছরের ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন রাষ্ট্রপতির সাজেক সফর করার কথা ছিল। তবে সেসময় সফরটি স্থগিত করা হয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নেয় সাজেক কটেজ মালিক সমিতি। তবে এবার কটেজ-রিসোর্ট বন্ধ বা খোলা রাখার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সম্পাদনা: সমর চক্রবর্তী